দেবের নায়িকা হয়ে অভিনয় করতে পারেন অপু বিশ্বাস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দেবের নায়িকা হয়ে অভিনয় করতে পারেন অপু বিশ্বাস

দেবের নায়িকা হয়ে অভিনয় করতে পারেন অপু বিশ্বাস

apu-and-dev
ছবি: সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কলকাতার নায়ক দেব বাংলাদেশের শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ নামের ছবিতে কাজ করছেন। একই প্রতিষ্ঠান দেবকে আরো দশটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে। জানানো হয়েছে সবগুলো ছবিতেই দেশের নায়িকা নেয়া হবে। এরমধ্যে পাঁচজন চলতি সময়ের আর পাঁচজন নবাগত অভিনেত্রী থাকবেন। জানা গেল একটি ছবিতে দেবের নায়িকা হয়ে অভিনয় করতে পারেন অপু বিশ্বাস।

 

 

এ বিষয়ে অপু বিশ্বাস বলেছেন, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আমাকে ফোন দিয়ে ছবির গল্প শুনিয়েছেন। দেব নিজেই নাকি আমার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছে! সেলিম ভাই দু-এক দিনের মধ্যে আমাকে চুক্তিবদ্ধ করাতে চান বলে জানিয়েছেন।

 

 

অপু বলেন, আগস্ট থেকে ছবির শুটিং হবে শুনে সিদ্ধান্ত নিতে একটু ভয় পাচ্ছি। কারণ তত দিনে করোনার কী পরিস্থিতি দাঁড়ায় কে জানে! পরিস্থিতি এমন থাকলে আমার জন্য শুটিং করা সহজ হবে না। আর যা-ই হোক, পরিবারকে ঝুঁকিতে ফেলতে পারবো না। তাই কিছুদিন অপেক্ষা করতে চেয়েছি।

 

 

ছবির গল্পের বিষয়ে ঢালিউড কুইন বলেন, স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র সন্তান নিয়ে গল্প। আমি সারাংশটুকু জেনেছি। মনে হয়েছে, আমার চরিত্রে আরেকটু পরিবর্তন দরকার। প্রযোজক সেটা মেনেও নিয়েছেন। দেখা যাক সময় কী বলে।

 

 

এদিকে শাকিব খানের চেয়ে অপুর ফেসবুক পেজের ফলোয়ার বেড়েছে। এ বিষয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস বলেন, আমার ভক্ত-ফলোয়াররা খুব অ্যাক্টিভ। এমন ভক্ত পেয়ে আমি দারুণ খুশি। সারাজীবন এভাবে সবার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।

 

 

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবির দুটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। প্রচার-প্রচারণা ছাড়াই গান দুটি বেশ সাড়া ফেলেছে। ছবিতে অপুর নায়ক হিসাবে রয়েছেন বাপ্পী চৌধুরী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD