স্মার্টফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্মার্টফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

স্মার্টফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা
আত্মহত্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গুড়ায় স্মার্টফোন কিনে না দেয়ায় নওমী পারভীন (১৪) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (২৪ জুন) ভোররাতে শহরের ধাওয়াপাড়া (নাটাইপাড়া) এলাকায় নিজ বাড়িতে ওই স্কুলছাত্রী গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, মরদেহটি সুরতহালে আত্মহত্যার সব আলামত পাওয়া গেছে। মেয়েটির বাবা প্রবাসে থাকেন। তার মা ও চাচাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মেয়েটি ধাওয়াপাড়ায় মা ও চাচাদের সঙ্গে থাকতো।

 

দীর্ঘদিন ধরে সে একটি স্মার্টফোন কিনে দেয়ার জন্য বায়না করে আসছিল। সর্বশেষ পরিবার থেকে তাকে ঈদুল ফিতরের পর মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত দেয়া দেয়নি। এ কারণে সে মায়ের ওপর অভিমান করে ঘরের চালার বাঁশের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কারও অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD