সংবাদ শিরোনাম:

বরিশালে প্রতিবন্ধী গৃহবধূর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:14:25 pm, Thursday, 27 September 2018
  • 61 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ॥ বরিশালে সুরমা নামের প্রতিবন্ধী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার ভাড়াটিয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে সুরমান মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা পুলিশের।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শাখাওয়াৎ হোসেন, কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে গৃহবধূ সুরমা (১৯) ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত দেড়টার দিকে তার স্বামী আবু হানিফ তার কোন সাড়া শব্দ না পেয়ে বাবা-মাকে ডেকে তোলে। ওই রাতেই পার্শ্ববতী এক চিকিৎসককে ডেকে আনলে তিনি সুরমার মৃত্যু হয়েছে বলে জানান।

এদিকে সকালে নিহত গৃহবধূ সুরমার মুখে লালা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার এসআই তানজিল, এসআই সেলিম রেজা, এসআই আহসান ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে কাউনিয়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই সেলিম রেজা বলেন, নিহত গৃহবধূ সুরমান মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘঁনায় এশটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে সুরমার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে প্রতিবন্ধী গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 08:14:25 pm, Thursday, 27 September 2018