সংবাদ শিরোনাম:

জামিন পাননি সেই কাউন্সিলর রাজিব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:19:02 pm, Monday, 15 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ( ছবি: সংগৃহীত )

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পাননি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব।

আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রাজিবের জামিন না দিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আবেদনটি স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম ফেরদৌস আল বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি কাজী শামসুন নাহার কনা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি এ মামলায় তারেকুজ্জামান রাজীবের জামিন আবেদন খারিজ করেন ঢাকার বিশেষ জজ আদালত।

শুদ্ধি অভিযানের সময় গত বছরের ১৯ অক্টোবর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর ৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেন। সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, কাউন্সিলর রাজীবের নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা যায়, কাউন্সিলর থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ওই পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জামিন পাননি সেই কাউন্সিলর রাজিব

প্রকাশের সময় : 07:19:02 pm, Monday, 15 June 2020