সংবাদ শিরোনাম:

জনপ্রিয় অভিনেতা সুশান্তের আত্মহত্যা নিয়ে রিয়াকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:11:10 pm, Monday, 15 June 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে স্তম্ভিত হয়ে পড়েছে বলিউড পাড়া। তার সহকর্মী তারকা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, ক্রিকেটারসহ সর্বস্তরের মানুষ শোক জানাচ্ছেন তার মৃত্যুতে। রোববার সুশান্তের মুম্বাইয়ের বান্দ্রার বাসায় ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে।

ভারতীয় এক গণমাধ্যম সূ্ত্রে জানা গেছে, পোস্টমর্টেম রিপোর্টেও আত্মহত্যার উল্লেখ রয়েছে বলেই জানিয়েছে মুম্বাই পুলিশ। এবার তার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হবে। মুম্বাই পুলিশ জানায়, সুশান্তের আত্মহত্যা নিয়ে রিয়াকে জিজ্ঞাসাবাদ করবে তারা। শিগগিরই অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বয়ান রেকর্ড করা হবে।

রোববার সুশান্তের মৃত্যুতে চুপ ছিলেন রিয়া। এরপর সোমবার সকালেই হাসপাতালে দেখা যায় তাকে। সাদা সালোয়ারে, মুখ ঢেকে যে হাসপাতালে সুশান্তের পোস্টমর্টেম হয়েছে সেখানে ঢোকেন রিয়া। একাধিকবার পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন তিনি।

‘মুম্বই মিরর’-এর একটি রিপোর্ট বলছে সর্বশেষ রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন সুশান্ত। তাই এই অভিনেত্রীকে ঘিরে কৌতুহল বেড়েছে নেটিজেনদেরও। গুঞ্জন আছে সম্পর্ক থাকলেও এই নায়কের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রিয়া। যদিও এই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তারা।

মাঝে একবার শোনা যাচ্ছিলো সুশান্ত নিজের বাড়ি ছেড়ে রিয়ার সঙ্গেই থাকতেন তার ফ্ল্যাটে। তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ রহস্য তৈরি হয়েছে! আর সেই রহস্য ভাঙতেই রিয়ার মুখোমুখি হচ্ছে মুম্বাই পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জনপ্রিয় অভিনেতা সুশান্তের আত্মহত্যা নিয়ে রিয়াকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

প্রকাশের সময় : 07:11:10 pm, Monday, 15 June 2020