সংবাদ শিরোনাম:

নগরীতে ছাত্রের প্রেমে পাগল শিক্ষিকা, অতঃপর ..

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:33:32 pm, Saturday, 22 September 2018
  • 1290 সংবাদটি দেখা হয়েছে

এইচ এম হেলাল ॥ শিক্ষিকার কাছে পড়তে গিয়ে প্রেমে অন্ধ শিক্ষিকার হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়েছে ছাত্র। এ ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় নানা রম্যরসের শোরগোল পড়ে গেছে। বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডের পশ্চিম হরিনাফুলিয়ায় এ ঘটনা ঘটে। এদিকে ছেলেকে না পেয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন পিতা হারুন-অর রশিদ পলাশ সরদার।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬নং ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকার নির্মাণ শ্রমিক মজিবর হাওলাদারের মেয়ে ও মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ঝুমুর আক্তার (২৪)’র কাছে প্রাইভেট পড়তো একই এলাকার দলিল লেখক পলাশ সরদারের একমাত্র পুত্র ও বরিশাল সিটি কলেজের ইন্টার প্রথম বর্ষের ছাত্র পাভেল সরদার (১৭)। টানা তিন বছর পাভেলকে প্রাইভেট পড়ানোর সময় আস্তে আস্তে একে অপরের প্রেমে পড়ে। যার ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর দুপুরে ওই দু’জন প্রেমের টানে অজানার উদ্দেশে পাড়ি দেয়।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ৩ বছর ধরে ঝুমুরের কাছে প্রাইভেট পড়তো পাভেল। প্রাইভেট পড়ার মধ্যে দিয়েই তাদের মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হয়। তাদের শিক্ষক- ছাত্র’র প্রেমের কাহিনীতে নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

এদিকে পাভেলের পিতা হারুন অর রশিদ পুত্রকে খুঁজে না পেয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এবিষয়ে পলাশ সরদার বলেন, আমার ১৭ বছর বয়সী ছেলেকে তার চেয়ে বয়সে ৭ বছরের বড় শিক্ষিকা ঝুমুর ফুসলিয়ে অজানা স্থানে আটকে রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে ছাত্রের প্রেমে পাগল শিক্ষিকা, অতঃপর ..

প্রকাশের সময় : 07:33:32 pm, Saturday, 22 September 2018