বরিশাল নগরীতে ইয়াবাসহ আটক ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে ইয়াবাসহ আটক ২

বরিশাল নগরীতে ইয়াবাসহ আটক ২




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীরতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি)পুলিশ। রবিবার ( ৭জুন) সন্ধায়  উপ-পরিদর্শক (এসআই) রেহান উদ্দিন নগরীর
উত্তর সাগরদী সরদারপাড়া থেকে জাহিদ হোসেন (৩২) ও এসআই খাইরুল আলম কাজীপাড়া খালপাড় সড়কে অভিযান চালিয়ে বাবু শেখ (২৬) নামের যুবককে আটক করা হয়।

পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। এসআই রেহান উদ্দিন জানান, সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরদী সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত যুবক ওই এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।

প্রায় একই সময়ে ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া খালপাড় সড়কে অভিযান চালিয়ে বাবু শেখকে আটক করে এসআই খাইরুল আলম।

এসময় যুবকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। যুবক পার্শ্ববর্তী ১৪ নম্বর ওয়ার্ডের বাদশা শেখের ছেলে।আটক ও ইয়াবা উদ্ধারের বিষয়টি রাতে এক ইমেল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ডিবি অফিস।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়- গ্রেফতার যুবকদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD