ভয়েস অব বরিশাল ॥
আজ ২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার সকাল ১১ টায় বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর কাশিপুর বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পরিচালনা পরিষদের আহবায়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সদস্য কমরেড অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি কমরেড এ্যাড. এ.কে আজাদ, গণসংহতি আন্দোলন জেলা সদস্য সচিব জননেতা হারুনুর রশিদ মাহমুদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সদস্য অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড সাইদুর রহমান, বাসদ জেলা সদস্য জোহরা রেখা, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক জোছনা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা আহবায়ক নবীন আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সাধারন সম্পাদক সম্পা দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা আহবায়ক সুজয় বিশ্বাস প্রমূখ। বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি রেজাউল ইসলাম খোকনের সঞ্চালনায় সমাবেশ শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় অভিমুখে মিছিল শুরু হলে পুলিশের বাধার সম্মুখিন হন। শান্তি পূর্ণ কর্মসুচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
১১ দফা দাবীতে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলার সমাবেশ
-
Reporter Name - প্রকাশের সময় : 01:06:01 am, Friday, 21 September 2018
- 78 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

















