সংবাদ শিরোনাম:

নগরীতে সন্ত্রাসী কশাই সুমন বাহিনীর ত্রাস ,রক্তাক্ত আ’লীগ নেতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:21:06 am, Thursday, 20 September 2018
  • 273 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল : বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকায় আব্দুল আজিজ নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই এলাকার শাজাহান মিয়ার গলির সম্মুখে হামলা করে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

খবর পেয়ে সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্থানীয় কশাই নাদীরের ছেলে কশাই সুমন, শিপন ও ডেনিসহ অন্তত ৭ থেকে ৮ জনের একটি বাহিনী এই হামলা করেছে বলে আহতের স্বজনদের দাবি। হামলার শিকার আব্দুল আজিজ পেশায় ব্যবসায়ি হলেও তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক।

আহত আ’লীগ নেতা অভিযোগ করে বলেন- কশাই নাদীরের ছেলে কশাই সুমন, শিপন ও ডেনিসহ অন্তত ৭ থেকে ৮জন বেশ কয়েক দিন যাবত ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু টাকা দেওয়া সম্ভব না বলে বিষয়টি জানিয়ে দিলে তারা ক্ষুব্ধ হয়। বুধবার রাতে আমানতগঞ্জ ফাঁড়ি লাগোয়া শাজাহান মিয়ার গলিতে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে কশাই সুমনের নেতৃত্বে বেশ কয়েকজন অস্ত্রধারী হামলা করে। একপর্যায়ে তারা এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করে। হামলা চালিয়ে আ’লীগ নেতার সাথে থাকা নগদ লক্ষাধিক টাকাও হামলাকারীরা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন- খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে গেছে। কিন্তু হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তবে এই ঘটনায় হামলায় আহত ব্যক্তিদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে সন্ত্রাসী কশাই সুমন বাহিনীর ত্রাস ,রক্তাক্ত আ’লীগ নেতা

প্রকাশের সময় : 02:21:06 am, Thursday, 20 September 2018