সংবাদ শিরোনাম:

গলাচিপায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:53:57 pm, Tuesday, 5 May 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (৪ মে) গলাচিপা থানায় এ মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর গাজী (৫০) গলাচিপার জয়মানিক গ্রামের মৃত আতাহার গাজীর ছেলে। গত ২৯ এপ্রিল (বুধবার) সকালে মেয়ের বাবা- মা জমিতে মরিচ তুলতে গেলে পাশের বাড়ির মজিবর মেয়েটিকে একলা পেয়ে ঘরে ঢুকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা আসলে মজিবর পালিয়ে যান।

মেয়ের বাবা বলেন, ‘এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হলেও কোনো মীমাংসা না হওয়ায় সোমবার আমি বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এবং মামলা পরবর্তী সব রকম কার্যক্রম সম্পন্ন করেছি। আসামি গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা

প্রকাশের সময় : 11:53:57 pm, Tuesday, 5 May 2020