সংবাদ শিরোনাম:

গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৮জন আহত, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:58:13 pm, Friday, 1 May 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা॥ গলাচিপায় সরকারী আবাসন প্রকল্পের খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৮জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর কাজল ইউনিয়নের বড় শিবা গ্রামে শুক্রবার দুপুরে। আহতের মধ্যে গুরুত্বর মাইনুদ্দিন ও মিজানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়শিবা আশ্রয়ন প্রকল্পের মাটি কাটা খালে দুই পক্ষের মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের মহিলা সহ ৮জন আহত হয়। আহতরা হলেনঃ মাইনুদ্দিন(৩৫), পারভীন বেগম(৪০), রুবেল(২৫), রাকিব ফরাজি(১৯), মাইনুদ্দিন ফরাজি(২৫), মিজান(২০), আনোয়ার গাজী(৪৫)।

গলাচিপা থানার এসআই মনির হোসেন জানান, এ ঘটনায় ৬জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং মামলায় রহিম মৃধা নামের একজনকে আটক দেখানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৮জন আহত, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : 11:58:13 pm, Friday, 1 May 2020