সংবাদ শিরোনাম:

এই করোনায় রানু মণ্ডল করছে কি?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:55:16 am, Saturday, 25 April 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারতের রানাঘাট স্টেশনে গান গেয়ে চোখে পড়েছিলেন। তার পর একেবারে সোজা বলিউড। জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন রানু মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া রানুর এর পর থেকে বহুদিন ধরেই খোঁজ মিলছিল না। অবশেষ পাওয়া গেল। আপাতত করোনাভাইরাসের আতঙ্কে তিনি ঘরবন্দি হয়েই রয়েছেন। তবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার গরিব-দুঃস্থদের প্রতি।

পাড়ার কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে বাড়ি থেকেই রেশনের ব্যবস্থা করেছেন রানু। এলাকার গরিব-দুঃস্থদের সেই চাল-ডাল-আলুর রেশন জুগিয়ে মানবিক রূপে ধরা দিয়েছেন তিনি। এ বিষয়ে রানু জানিয়েছেন, ঈশ্বর তাঁকে অনেক সাহায্য করেছেন। এমন এক মহামারীর পরিবেশে মানুষের পাশে দাঁড়াতে চান তিনিও। করোনার সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।রানাঘাট স্টেশন থেকে তাঁর উত্থান। সেখান থেকে পৌঁছে গিয়েছেন মুম্বাই। হিমেশ রেশমিয়ার সুরে তাঁর গাওয়া গান শুনেছে গোটা ভারত। তারপর উদিত নারায়ণের সঙ্গে গান। রানুর জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমাও। এবার রানুর জীবন নিয়ে গানও বাঁধা হয়েছে।

গত বছরের ২০ জুলাই সোশ্যাল মিডিয়ায় লতাজির গাওয়া একটি গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। গত একমাসে ভিউয়ারের সংখ্যা প্রায় কোটি ছুঁয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তো বটেই বিভিন্ন গুণী শিল্পীরা গায়িকার প্রশংসায় পঞ্চমুখ। সেই রানুকে সুপারস্টার সিঙ্গার-এর মঞ্চে দাঁড়িয়ে গান রেকর্ডিংয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমেশ। সেকথা পূরণও করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এই করোনায় রানু মণ্ডল করছে কি?

প্রকাশের সময় : 12:55:16 am, Saturday, 25 April 2020