বাউফলে বরিশালের হিজলার ৪২ টন চাল উদ্ধার,আটক ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে বরিশালের হিজলার ৪২ টন চাল উদ্ধার,আটক ২

বাউফলে বরিশালের হিজলার ৪২ টন চাল উদ্ধার,আটক ২




আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে বরিশাল হিজলা উপজেলার খাদ্য গোডাউনের শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ লেখা ৩০ কেজির ১৪শ বস্তার ৪২ টন চাউলসহ ১টি ট্রলার শাহজাহান (৩০) এবং জয়নাল (৪৮) নামের ২জনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

 

এসময় চাউল গুদামজাত করার সময় বস্তা সেলাই মেশিন ও বস্তা উদ্ধার করে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাউফল থানায় চোরাচালান আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। জানাগেছে, বাউফল ও দুমকী সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন ভয়েস অব বরিশালকে জানান, গতকাল মঙ্গলবার রাতে বিশ্বস্ত সুত্রে জানতে পেরে বগা বাজারের একটি ব্যক্তিগত গোডাউনে সরকারী চাল আনা হয়েছে ।

 

এ খবর পেয়ে তিনি অভিযানে গেলে বগা বাজারের পুলিশ ফাড়ির পিছনে স্থাণীয় চাউল ব্যাবসায়ি মোতাহার হাওলাদারের গোডাউনে শ্রমিক নিয়ে ট্রলার থেকে শেখ হাসিনার বাংলাদেশ ,ক্ষুধা হবে নিরুদ্দেশ, লেখা সরকারী চাউল ট্রলার থেকে তুলছে এ্কদল শ্রমিক।

 

এসময় চাউলের মালিক শাহজাহান এবং ট্রলার চালক জয়নাল চৌকিদারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৪শ বস্তা চাউল প্রায় ৪২ টন এবং বস্তা সেলাই মেশিন উদ্ধার করে জব্দ করেছে। এ সময় শাহাজাহান ভয়েস অব বরিশালকে বলেন, সে হিজলা উপজেলার বিভিন্ন চেয়ারম্যানদের কাছ থেকে সল্পমূল্যে ডিউ কিনেছে বলে দাবি করেন। এ বিষয়ে বাউফল দুমকী সার্কেল মোঃ ফারুক হোসেন ভয়েস অব বরিশালকে বলেন, এদের বিরুদ্ধে চোরাচালান আইনে ধারায় মামল দায়ের প্রস্তুতি চলছে ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD