বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত




স্টাফ রিপোর্টার :
বরিশাল সদর উপজেলার নবগ্রাম রোডে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত অতন্ত তিন জন শুক্রবার বেলা পৌনে একটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হানিফ বরিশাল বাকেরগঞ্জ উপজেলার হলতা গ্রামের নুর হোসেনের ছেলে। তবে তিনি বরিশাল লঞ্চ এলাকায় ভগ্নিপতি নুর মিয়ার ভাতের হোটেলে কর্মরত ছিলেন। এই ঘটনায় আহতরা হলেন- একই হোটেলের স্টাফ মো. মিজান এবং বরিশাল লঞ্চঘাট শ্রমিক মো. রাকিব।

থানা পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- হানিফসহ আরও তিন জন শুক্রবার সকালে লঞ্চঘাট এলাকা থেকে একটি সিএনজি গাড়ি ভাড়া করে ঝালকাঠির আটঘর কুড়িয়ানা ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে সদর উপজেলার নবগ্রাম রোড পপুলার এলাকায় একটি পিকআপ অতিক্রমকালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই হানিফ মারা যান। পরে আহত মিজান (৩৬) রাকিব (১৭) উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

একই সাথে হানিফের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় বলে বরিশাল বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এদিকে নিহত হানিফের লাশ ময়নাতদন্ত ছাড়া পেতে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন পরিবার।’’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD