সংবাদ শিরোনাম:

এক কাশিতে লাখ টাকার খাবার নষ্ট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:18:15 pm, Friday, 3 April 2020
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  এক কাশিতে ৩০ – যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লজার্নে কাউন্টির ঘটনা। সেখানকার একটি সুপার মার্কেটে খাবারের জায়গায় দাঁড়িয়ে কাশি দিয়েছিলেন একজন নারী। তার কাশির শব্দ শুনে সঙ্গে সঙ্গেই মজুত খাবারগুলো ফেলে দিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। জানা গেছে, ৩০ লাখ টাকার খাবার ফেলে দেওয়া হয়েছে।

মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার অভিযোগে ওই নারীকে আটক করেছে পুলিশ। তবে সুপারমার্কেট কর্তৃপক্ষের দাবি, ২৫ মার্চ বিকেলে মার্জার্ট কিরকো নামে ওই নারী আমাদের সুপারমার্কেটে এসে নিজেকে করোনা আক্রান্ত দাবি করেন। তারপর ইচ্ছাকৃতভাবে আমাদের ভালো খাবারের ওপর কফ ফেলেন।

এ ঘটনার পর সুপারমার্কেটের কর্মীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব ওই নারীকে সুপারমার্কেট থেকে বের করে দেন। তারপর ওইসব খাবারও ফেলে দেওয়া হয়। এমনকি পুরো সুপারমার্কেট জীবাণুমুক্ত করা হয়।

পুলিশ বলছে, ওই নারী আরো কয়েক জায়গায় এ ধরনের আচরণ করেছেন। পরে এক দোকান থেকে ১২ বোতল বিয়ার চুরি করেছেন তিনি। কয়েক ঘণ্টা পরে তাকে আটক করা হয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, ওই নারী দাবি করেছেন- তিনি মজার ছলে এটি করেছেন। তার মানসিক সমস্যা রয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। চলতি বছরের ৮ এপ্রিল তাকে আদালতে তোলা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এক কাশিতে লাখ টাকার খাবার নষ্ট

প্রকাশের সময় : 01:18:15 pm, Friday, 3 April 2020