গৌরনদী প্রতিনিধি॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট-বাজার, বাসস্ট্যান্ড ও বরিশালÑঢাকা মহাসড়কে চলাচলকৃত যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এ ছাড়া পথচারী, রিকসা ও ভ্যান চালকদের হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত ধোয়ানো হয়।
সকালে ১০টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সম্মুখ থেকে এ কার্যক্রম শুরু করা হয়। পরে পৌরসভাসহ ৭টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক, হাট-বাজার ও বিভিন্ন অফিস ও মহাসড়কের চলাচলকৃত বিভিন্ন প্রকারের যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
এ সময় সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক প্রমানন্দ ঘরামী, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, পার্থ হালদার, আতাউর রহমান চঞ্চল, এসএম মিজান, আরিফিন রিয়াদ, জিএম জসিম হাসান, বিণয় শিয়ালী, মাসুদ সরদার সহ অন্যান্য সংবাদকমর্ীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 












