কলাপাড়ায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ,অভিযুক্ত শাহিন পলাতক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ,অভিযুক্ত শাহিন পলাতক

কলাপাড়ায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ,অভিযুক্ত শাহিন পলাতক




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রী(১৩) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহিন(১৯) পলাতক রয়েছে। গত বুহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর নানী শাহিন কে প্রধান আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে।

মামলা ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার রাতে স্কুল ছাত্রীর নানী প্রতিবেশীর বাড়িতে ও তার নানা পাশ্ববর্তী গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে যায়। এ সুযোগে প্রতিবেশী ওছনাদ্দিন ফরাজীর ছেলে শাহিন কিশোরীকে ঘরে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। প্রতিবেশীর বাড়ি থেকে নানী বাসায় ফিরে নাতনীর উপর নির্যাতনের দৃশ্য দেখে ডাকচিৎকার দিলে শাহিন দৌড়ে পালিয়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, শনিবার সকালে কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাহিনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কিশোরীর নানী জানান,পাশ্ববর্তী আমতলী উপজেলার গুলিশা খালী ইউনিয়নে তার মেয়ে জামাইর বাড়ি। চাকুরীর সুবাধে বাবা মা এলাকায় না থাকায় নাতনী তার বাসায় থেকে লেখাপড়া করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD