সংবাদ শিরোনাম:

করোনা ভাইরাসে এক রাতেই দুই শতাধিক মানুষের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:37:20 am, Friday, 20 March 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে এক রাতেই ২০৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬৭। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করছে।

গত ২৪ ঘণ্টায় শুধু দুই শতাধিক মানুষের মৃত্যুই নয়, নতুন করে প্রায় চার হাজার মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১৪৭ জন। করোনার বিস্তার রোধ করতে গত শনিবার থেকে গোটা স্পেনে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফলে দেশটির চার কোটি ৭০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজও প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা ভাইরাসে এক রাতেই দুই শতাধিক মানুষের মৃত্যু

প্রকাশের সময় : 03:37:20 am, Friday, 20 March 2020