সংবাদ শিরোনাম:

সৃজিত-মিথিলার মিলন আটকে দিল ‘করোনার করালগ্রাস’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:19:17 pm, Monday, 16 March 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের পরদিনই ‘কাকাবাবু’র শুটিংয়ের জন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। শুট শেষ করে ফিরে আসার কথা রয়েছে আগামী ১৯ মার্চ। কিন্তু সৃজিত দেশে ফিরলেও তাঁর সঙ্গে আপাতত দেখা হচ্ছে না মিথিলার। কারণ? ‘করোনার করালগ্রাস’। বলতে গেলে তাদের মিলন আটকে দিয়েছে করোনা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই সাতটি দেশের ভিসা বাতিল করেছে ভারত সরকার। পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে সাধারণ মানুষের যাতায়াতের উপরে নিয়ন্ত্রণ এনেছে কেন্দ্র। বাতিল হয়েছে দু’দেশের বেশ কিছু ট্রেনও। সব মিলিয়ে এই মুহূর্তে মিথিলার যে ভারতে আসা প্রায় অসম্ভব তা ধরেই নিয়েছেন অভিনেত্রী। বিরহে কাতর মিথিলা তাই ফেসবুকে পোস্ট করেছেন শাহরুখ-প্রীতির সেই কাল্ট ছবি ‘বীর-জারার’ দু’ কলি। সৃজিতকে যে ঠিক কতটা মিস করছেন তিনি, তাঁর সাম্প্রতিক পোস্টই এর জলজ্যান্ত প্রমাণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সৃজিত-মিথিলার মিলন আটকে দিল ‘করোনার করালগ্রাস’

প্রকাশের সময় : 05:19:17 pm, Monday, 16 March 2020