অবসরের শেষ মুহূর্তে শেবাচিম পরিচালককে হঠাৎ বদলি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অবসরের শেষ মুহূর্তে শেবাচিম পরিচালককে হঠাৎ বদলি

অবসরের শেষ মুহূর্তে শেবাচিম পরিচালককে হঠাৎ বদলি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডা. বাকির হোসেনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বদলি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। তবে পরিচালকের আকস্মিক বদলিতে সংশ্লিষ্টদের মনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। ডা. বাকির বলেন, ‘এভাবে বদলি আমিও চাইনি। কেন করা হলো তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। তবে সরকারি আদেশ মানতেই হবে।

 

এ দিকে, তার স্থলাভিষিক্ত হয়ে শেবাচিম হাসপাতালে আসছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ। শেবাচিম হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে একটি মহলের কাছে পরিচালক সমালোচিত হন। তার বিরুদ্ধে বেশ কিছু অনিয়মও উঠে এসেছে। যে কারণে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সত্বেও অবসরের শেষ মুহূর্তে পরিচালক ডা. বাকিরকে চলে যেতে হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD