সংবাদ শিরোনাম:

বরিশাল র‍্যাব’র খাচাঁয় মির্জাগঞ্জের দুই ভুয়া ডাক্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:09:39 pm, Saturday, 14 March 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ অভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ আনুমানিক ১২;৩০ টার সময়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে “পলক ডেন্টাল কেয়ার” এর স্বত্বাধিকারী সুদীপ্ত মজুমদার (৩৮), পিতা-মৃত রামেশ্বর মজুমদার সাং- উত্তর সুবিদখালী, থানা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী এবং” হক নূর ডেন্টাল কেয়ার” এর স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ (৪৪) পিতাঃ মোঃ আব্দুল মান্নান হাওলাদার, সাং- বাজিতা থানা মির্জাগঞ্জ জেলা পটুয়াখালী কে আটক করে।

আটককৃত দুইজন চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন। উল্লেখ্য, আটককৃত সুদীপ্ত মজুমদার মাত্র এসএসসি পাস করে নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। অন্যদিকে মোঃ আবুল কালাম আজাদ মাদ্রাসা শিক্ষায় ফাজিল পাস করে নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দেন।

এসময় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ মেহেদী হাসান আটককৃত দুইজনকে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ডাক্তারদেরকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ের সাথে জড়িত থেকে সহজসরল রোগীদের সাথে প্রতারনা করে যাচ্ছিল। তাদের মত আরো অনেক ভুয়া ডাক্তার রয়েছে যারা দম্ভের সহিত এখনো ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তাদেরবেও আইনের আওতায় আনা উচিত। এব্যাপারে র‍্যাব বাদী হয়ে আটককৃত ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল র‍্যাব’র খাচাঁয় মির্জাগঞ্জের দুই ভুয়া ডাক্তার

প্রকাশের সময় : 05:09:39 pm, Saturday, 14 March 2020