সংবাদ শিরোনাম:

ভোলায় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:06:26 pm, Saturday, 14 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ মাদক সেবনকালে ভোলার চরফ্যাশন উপজেলায় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- মাদ্রাজ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ কিবরিয়ার ছেলে মো. মাফি (২০) ও একই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. মুরাদ (২১)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদে খবর পেয়ে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদ্রাজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ১০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় ওই দুই যুবকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশের সময় : 04:06:26 pm, Saturday, 14 March 2020