সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলে ২৬৭৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলে ২৬৭৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত

সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলে ২৬৭৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত




স্টাফ রিপোর্টার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে পৌঁছেছে।এ তালিকা অনুযায়ী মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ১৯৯টি এবং ভোটকক্ষ দুই লাখ ছয় হাজার ৫৪০টি।মাঠপর্যায়ে গত ৬ সেপ্টেম্বর এসব ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।তবে ইসির যাচাই-বাছাইয়ে এ সংখ্যায় কিছুটা কমবেশি হতে পারে।নির্বাচনের ২৫ দিন আগে এসব কেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন।

জানা গেছে,ইসির দশটি অঞ্চলের তথ্য অনুযায়ী,রংপুর অঞ্চলে ভোটকেন্দ্র চার হাজার ৪৯২টি,রাজশাহী অঞ্চলে পাঁচ হাজার ১১১টি,খুলনা অঞ্চলে চার হাজার ৮৩৪,বরিশাল অঞ্চলে দুই হাজার ৬৭৬, ময়মনসিংহ অঞ্চলে চার হাজার ৭৫৯ ও ঢাকা অঞ্চলে ছয় হাজার ১৫টি।

এছাড়া ফরিদপুর অঞ্চলে দুই হাজার ৭৪টি,সিলেট অঞ্চলে দুই হাজার ৮০২টি,কুমিল্লা অঞ্চলে চার হাজার ৩৫৪ ও চট্টগ্রাম অঞ্চলে দুই হাজার ৯৮২টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।এর আগে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত ৫ আগস্ট সারাদেশে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের খসড়া তালিকা প্রকাশ করা হয়।খসড়া তালিকায় ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ৬৫৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল দুই লাখ সাত হাজার ৪১৬টি।৩০ অক্টোবরের পর যেকোনও দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান সচিব। ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD