বরিশালে একসপ্তাহের ব্যবধানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে একসপ্তাহের ব্যবধানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির

বরিশালে একসপ্তাহের ব্যবধানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া বাজারে দিবাগত গভীর রাতে একসপ্তাহের ব্যবধানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফলে ওই বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, চেংগুটিয়া বাজারের চায়ের দোকানী সিরাজ হাওলাদারের দোকান থেকে সংঘবদ্ধ চোরেরা নগদ টাকাসহ মোবাইল ফোন ও প্রায় ১২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার দুইদিন পর অপর চায়ের দোকানী আকছেদ আলী চাঁন বেপারীর দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

মাত্র দুইদিন পর বাজারের শচীন শীলের দোকান থেকে সংঘবদ্ধ চোরেরা আইপিএস’র একটি ব্যাটারি চুরি করে নেয়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, একই বাজারে তিন তিনটি চুরির ঘটনায় বাজার কমিটির পক্ষ থেকে কিংবা কোন ব্যবসায়ীরাই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD