সংবাদ শিরোনাম:

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:56:20 pm, Saturday, 29 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল শুরু করে লইয়াস প্লাজার সামনে আসলে পুলিশ তাতে বাধা দেয় এবং পরে পুলিশের বাধায় মিছিল না করতে পেরে সেখানেই বিক্ষোভ সমাবেশে করে নেতাকর্মীরা।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম খান, সহসভাপতি আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমতসহ আরও অনেকে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে আজকে জেলে থাকতে হচ্ছে। এর পেছনের কারণ হচ্ছে- আপনার ভোট তারা কেড়ে নেবে, আপনার মৌলিক অধিকার তারা কেড়ে নেবে, আপনার বাকস্বাধীনতা কেড়ে নেবে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেবে। তাই চূড়ান্ত আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড

প্রকাশের সময় : 06:56:20 pm, Saturday, 29 February 2020