সংবাদ শিরোনাম:

মির্জাগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ,আটক ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:32:20 pm, Saturday, 29 February 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ মাদকবিরোধী অভিযান চালিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ইয়াবাসহ মাইনুল ইসলাম অনিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজ এলাকার মফিজ গাজীর চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অনিক মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. হালিম সিকদারের ছেলে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মাইনুল ইসলাম অনিক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদে থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এএসআই মো. সাজেদুরসহ সঙ্গীয় ফোর্স শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার অনিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মির্জাগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ,আটক ১

প্রকাশের সময় : 06:32:20 pm, Saturday, 29 February 2020