সংবাদ শিরোনাম:

তসলিমা নাসরিনকে ধুয়ে দিলেন এ আর রহমান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:18:10 am, Sunday, 23 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমান। তার মেয়ে খাতিজা রহমান বোরকা পরায় সমালোচনা করেছিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এবার সেই ইস্যুতে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় সংগীতবিদ।

অস্কার জয়ী এ আর রাহমান বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পোশাকের দেশ ভারত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই স্বাধীনভাবে খেতে-পরতে-চলতে পারেন। আমার মেয়েও তাই। তারপরেও গত একবছর ধরে ওর বোরকা পরা নিয়ে বিতর্ক চলছে। ও কিন্তু নিজের ইচ্ছেয় এই পোশাক পরে।

এর আগে এক সাক্ষাৎকারে রাহমান আরও বলেছিলেন, মেয়ের কাছে পরে জানতে চেয়েছি, আদৌ কি ইচ্ছের বিরুদ্ধে এই পোশাক পরছ? মেয়ের জবাব ছিল, আমি নিজের ইচ্ছেতেই এই পোশাক পরছি। কারো জোরাজুরিতে নয়। আমি জানি আমি কী করছি, কী পরছি। তাই নিয়ে একটুও চিন্তিত নই। আমার মনে হয়, দেশের আরও অনেক সমস্যা রয়েছে। সেদিকে মাথা ঘামালে বেশি উপকার হবে দেশবাসীর, দেশের সবার। আমি জবাব দিয়েই দিয়েছি। তোমার কাউকে কিছু বলার থাকলে বলতে পারো।

১১ ফেব্রুয়ারি তসলিমা নাসরিন খাতিজার কালো বোরকা পরিহিত একটি ছবি টুইটারে প্রকাশ করেন। তিনি লেখেন, আমি এ আর রাহমানের গান অনেক পছন্দ করি। কিন্তু যখনই আমি তার প্রিয় মেয়েকে দেখি, আমার দম বন্ধ হয়ে আসে। শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারেও যে খুব সহজে মগজধোলাই করা যায়, তা জানা সত্যিকার অর্থেই হতাশার।

এ আর রাহমানের মেয়ে পোস্টের শেষে সরাসরি তসলিমা নাসরিনকে লিখেছেন, প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকে আপনার নিশ্বাস বন্ধ হয়ে আসে বলে দুঃখ প্রকাশ করছি। কিছু মুক্ত বাতাস গ্রহণ করুন। কারণ, এতে আমার নিশ্বাস বন্ধ হয় না। বরং আমি যে অবস্থান নিয়েছি এতে গর্বিত ও ক্ষমতায়িত অনুভব করি। আপনাকে পরামর্শ দিচ্ছি, গুগলে খোঁজ নিয়ে দেখুন, সত্যিকার নারীবাদ কী। কারণ, নারীবাদ কখনও অন্য নারীকে অপদস্থ বা বিষয়টিতে তার বাবাকে জড়িয়ে আনা নয়।

খাতিজার পোস্টের পরেও তসলিমা নাসরিন বোরকা নিয়ে সমালোচনা অব্যাহত রাখেন। যদিও পরের টুইটগুলোতে খাতিজার নাম উল্লেখ করা হয়নি। তবে তাকে ব্যঙ্গ করে তসলিমা লিখেছেন,বোরকাওয়ালিরা ক্ষমতাশালী। যুদ্ধ হলো শান্তি। স্বাধীনতা মানে দাসত্ব। অজ্ঞতাই শক্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তসলিমা নাসরিনকে ধুয়ে দিলেন এ আর রহমান

প্রকাশের সময় : 02:18:10 am, Sunday, 23 February 2020