সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অভিযান, ৪০ মণ জাটকা ইলিশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:12:49 am, Tuesday, 11 February 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলাধীন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওই জাটকা ইলিশ উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন।

জানা যায়, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনারের নির্দেশে ও বাংলাদেশ কোস্ট গার্ডের চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে সোমবার ভোরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, উদ্ধারের পর জাটকা ইলিশগুলো সকাল ১১টার দিকে চরকচ্ছপিয়া কোস্ট গার্ডের অফিসের সামনে আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিনের আদেশে সেগুলো উপজেলার ২০টি এতিমখানাসহ দুস্থ-অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অভিযান, ৪০ মণ জাটকা ইলিশ উদ্ধার

প্রকাশের সময় : 01:12:49 am, Tuesday, 11 February 2020