ভোলায় বিপুল পরিমান নিষিদ্ধ গাইড বই জব্দ গোডাউন সিলগালা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বিপুল পরিমান নিষিদ্ধ গাইড বই জব্দ গোডাউন সিলগালা

ভোলায় বিপুল পরিমান নিষিদ্ধ গাইড বই জব্দ গোডাউন সিলগালা




ভোলা প্রতিনিধি॥  ভোলায় হাসান বুক হাউজ নামে একটি বই লাইব্রেরীর গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়। এসময় ওই গোডাউনটিকে সিলগালা করা হয়। ভোলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ফাতেমা ও রেজয়ানা চৌধুরী আজ রবিবার সন্ধ্যায় ভোলার শহরের বাংলাস্কুল মোড় এলাকার আমানত পাড়ার এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা ডিসি অফিসের জুডিশিয়াল পেশকার (জেপি) তথ্য নিশ্চিত করে জানান, ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলাকায় হাসান বুক হাউসের মালিক মোঃ কামাল হোসেন শহরের আমানত পাড়ায় কাউন্সিলর রাজিয়া সুলতানার ঘর ভাড়া নিয়ে গোডাউন তৈরি করে ভোলা জেলাব্যাপী নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবসা পরিচালনা করছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের টিম অভিযান চালিয়ে ওই গোডাউনে থাকা ৬/৭ হাজার নিষিদ্ধ গাইড বই জব্দ করেন। পরে কাউন্সিলর রাজিয়া সুলতানার ওই গোডাউন সিলগালা করা হয়। তিনি আরো জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ওই গোডাউনের মালিক পালিয়ে যাওয়া তাদের আটক করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ভোলার শহরের মাসুমা খনম বিদ্যালয়ের একটি রুম ভাড়া নিয়ে হাসান বুক হাউসের মালিক মোঃ কামাল হোসেন গোডাউন তৈরি করলে সেখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে ওই গোডাউনটি সিলগালা করলে সে এবছর গোপনে আমানত পাড়ায় কাউন্সিলর রাজিয়া সুলতানার বাসা ভাড়া নিয়ে পাঞ্জেরি, এডভান্স, লেকচার, অনুপম, ইন্টানেটসহ বিভিন্ন কম্পানির নিষিদ্ধ গাইড বইয়ের জেলাব্যাপী পাইকারী ও খুচরা ব্যবসা পরিচালনা করছিল।

প্রধান শিক্ষাক মোঃ জামাল হোসেন জানান, হাসান বুক হাউসের মালিক মোঃ কামাল হোসেন তার ও কম্পানির প্রতিনিধি দিয়ে ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গাইড বই ক্রয় করার জন্য উৎসাহিত করছেন। এছাড়াও কিছু অসাদু শিক্ষকদের নিয়েও তিনি এ ব্যবসা পরিচালনা করেন।

তিনি আরো জানান, দেশের শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে চাইলে হাসান বুক হাউজের মত যারা নিষিদ্ধ গাইড বইর ব্যবসায় করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের কাছে দাবী জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD