অস্বাস্থ্যকর পরিবেশে রান্না কারার দায়ে দৌলতখানে ৩ হোটেল ব্যবসায়ীকে জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অস্বাস্থ্যকর পরিবেশে রান্না কারার দায়ে দৌলতখানে ৩ হোটেল ব্যবসায়ীকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না কারার দায়ে দৌলতখানে ৩ হোটেল ব্যবসায়ীকে জরিমানা




ভোলা প্রতিনিধি॥  ভোলার দৌলতখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না কারার দায়ে জাতীয় ভোক্তা আইনের ৪৩ ধারায় নুর হোটেলকে ৫ হাজার টাকা, দ্রব্যের মূল্য নির্ধারণ না করায় জাতীয় ভোক্তা আইনের ৩৮ ধারায় স্বপন হোটেলকে ২ হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার রাখার দায়ে বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ও দ্রব্যের মূল্য নির্ধারণ না করায় তিন হোটেল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে। যারা আমাদের আসার সংবাদ পেয়ে দোকান বন্ধ করে চলে গেছে তাদের নামের তালিকা সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিতি জনসাধারণের মাঝে জাতীয় ভোক্তা অধিকার আইনের লিফলেট বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD