বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না: কাদের Latest Update News of Bangladesh

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার, আজ বসছে সরকারের দ্বিতীয় একনেক সভা এনজিও কর্মীদের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন বরিশালে প্রশাসনিক সমন্বয়ের অভাবে যাত্রীদের চরম ভোগান্তি




বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না: কাদের

বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না: কাদের

কাদের, বিএনপি, গাঙ, মরা, জোয়ার, kader, BNP, gang, die, tide, rtvonline




অনলাইন ডেস্ক :
বিএনপি গত ১০ বছরে কোনও আন্দোলন গড়ে তুলতে পারেনি। আগামী দুই মাসে আর আন্দোলন গড়ে তুলতে পারবে না। কারণ তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জনগণ তাদেরকে আর চায় না। তারা মরা গাঙে জোয়ার আনার বৃথা চেষ্টা করছে। বিএনপির মরা গাঙে আর যৌবন আসবে না।

বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বিকেলে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আওয়ামী লীগের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, ইতোমধ্যেই মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্তা ভাতাসহ নানা ধরনের সুবিধা জনগণ পাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে।

উন্নয়নের এই জোয়ার অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য শান্তাহারবাসীকে আহ্বান জানান কাদের।

পথসভায় কাদেরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।

আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই এলাহী কাজলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক রাগিবুল ইসলাম রিপু, আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD