সংবাদ শিরোনাম:

বছরের আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে কবে জেনে নিন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:48:36 pm, Friday, 31 January 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বছরের আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং শেষ হয়েছে জানুয়ারি তৃতীয় সপ্তাহে। বর্তমানে সিনেমাটি আছে ডাবিং ও সম্পাদনার টেবিলে। আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেতে যাচ্ছে। এদিকে শুটিং শেষ হতে না হতেই ‘মিশন এক্সট্রিম’র প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তির জন্য সিনেমাটির বুকিং পেয়েছে।

এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র পরিচালক, প্রযোজক ও কাহিনীকার সানী সানোয়ার বলেন, অস্ট্রেলিয়াভিত্তিক পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মসের সঙ্গে কপ ক্রিয়েশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মতে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অঞ্চলে ‘মিশন এক্সট্রিম: প্রথম খণ্ড’ পরিবেশন করবে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সিনেমাটি মুক্তি পাবে।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগতা জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া এর দুই পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম’সহ অনেকে। কয়েকজন শিল্পীকে শুধু এক পর্বেই দেখা যাবে।

ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বছরের আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে কবে জেনে নিন

প্রকাশের সময় : 03:48:36 pm, Friday, 31 January 2020