ভারতে চীন ফেরত এক ছাত্রের দেহে করোনাভাইরাস শনাক্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভারতে চীন ফেরত এক ছাত্রের দেহে করোনাভাইরাস শনাক্ত

ভারতে চীন ফেরত এক ছাত্রের দেহে করোনাভাইরাস শনাক্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  এবার ভারতে প্রথম কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলো। দেশটির কেরালায় চীন ফেরত এক ছাত্রের দেহে এই ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই ছাত্রকে পৃথকভাবে রেখে ২৪ ঘণ্টা তার ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে করোনাভাইরাসে আক্রান্তের সন্দেহ করে বেশ কয়েকটি খবর গত কয়েকদিন ধরে সামনে আসছিল। কিন্তু সেগুলো রক্ত পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে।

এবার একজনের দেহে করোনাভাইরাসের নমুনা পাওয়া গেছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে আরও ৪০০ জনকে বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা যায়, আক্রান্ত ছাত্র চিনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সম্প্রতি তিনি ভারতে ফেরেন।

দিল্লি এবং মুম্বাইতেও অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

১ জানুয়ারির পর চীন থেকে ফিরেছেন এমন যে কেউ সর্দি-কাশি-জ্বরে ভুগলে তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে তিব্বতসহ চীনের মূল ভূখণ্ডের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনোভাইরাস। ইতোমধ্যে আরও ১৬টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনোভাইরাসে বুধবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭১১ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD