তবে কি সত্যিই অন্তঃসত্ত্বা বুবলী! Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ




তবে কি সত্যিই অন্তঃসত্ত্বা বুবলী!

তবে কি সত্যিই অন্তঃসত্ত্বা বুবলী!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে সিনেমায় আসেন নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই নায়ক ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরপর ‘শুট্যার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’সহ টানা মোট বারোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে মুক্তি পেয়েছে নয়টি চলচ্চিত্র। নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে আরও তিনটি।

ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে সমালোচনার মুখে পড়েছেন বুবলী। বিশেষ করে অপু বিশ্বাস ও শাকিব খানের সাংসারিক ঝামেলার কারণে। এদিকে বুবলীকে নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে বুবলী নাকি অন্তঃসত্ত্বা। তবে এই গুঞ্জনের সত্যতা হয়তো সময় হলেই মিলবে।

গত কয়েকদিন আগে বুবলী বিএফডিসিতে শুটিং করছেন কড়া নিরাপত্তায়। প্রশ্ন উঠেছে- হঠাৎ করে কেন এই নিরাপত্তা? কেনোই বা বুবলী নিজেকে লুকিয়ে রাখেন? এমন প্রশ্ন চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে শুটিং বয়দের মনেও উঁকি দিয়েছে।

‘বীর’ সিনেমার আইটেম গানের শুটিং করছেন বুবলী। গানে বুবলীকে স্বল্পবসনা দেখা যায়নি। যদিও ‘আইটেম গান’ মানেই মনে করা হয় স্বল্প পোশাকে শিল্পীর উত্তেজক নাচ! এখানে দেখা যাচ্ছে উল্টো দৃশ্য। নাচের দৃশ্যে বুবলীকে লাল ওড়না ব্যবহার করতে দেখা গেছে। কালো ফুল স্লিভ জামার সঙ্গে ওড়না দিয়ে শরীর ঢাকা। সিনেমার দৃশ্যে নতুনত্ব আনার জন্য এমন কস্টিউম ব্যবহার করা হলে অবশ্যই তা প্রশংসার দাবি রাখে। তবে বিষয়টি জানা যায়নি। কারণ শট শেষ হলেই বুবলী কোনো দিকে না তাকিয়ে দ্রুত মেকআপ রুমে ঢুকে পড়েন। সেখানেও কড়া নিরাপত্তা। অবাক বিষয় হলো বাইরে থেকে সেই রুম আবার তালা দেয়া! এ কারণেই রহস্যটা আরও ঘনীভূত হয়েছে। প্রশ্ন উঠেছে- কেন বুবলীর এই লুকোছাপা?

এদিকে শোনা যাচ্ছে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষ করেই দীর্ঘ বিরতীতে যাবেন। কিছুদিনের জন্য পাড়ি জমাবেন বিদেশে। সেখান থেকে নতুন কোনো শুভ খবর পেলেও পাওয়া যেতে পারে। কী সেই শুভ খবর? বুবলীর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, তেমন কিছু না। কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের কথা হচ্ছে। সেগুলোর কাজ করব। তবে একটু বেছে কাজ করতে চাই।

এদিকে ফের প্রশ্ন উঠেছে বুবলীকে নিয়ে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ‘বীর’ ছবির শুটিং চলাকালীর সময়ের ছবি এটি। যেখানে শাকিব খান ও বুবলী দুজনেই আছেন এক ফ্রেমে। তবে বুবলীকে দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি সত্যিই অন্তঃসত্ত্বা?

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD