সংবাদ শিরোনাম:

বিয়ের পর আফ্রিকায় নতুন মিশনে সৃজিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:32:51 am, Monday, 27 January 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ওপার বাংলার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। ‘কাকাবাবু’ সিরিজের ‘মিসর রহস্য’ ও ‘ইয়েতি অভিযান’ নামে দুটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। নির্মাতা হিসেবে কুড়িয়েছেন বেশ প্রশংসা। তবে সম্প্রতি তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করে। এবার বিয়ের পর নতুন মিশনে নেমেছেন তিনি।

এবার তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এটি।

টাইমস অব ইন্ডিয়াকে সৃজিত মুখার্জি বলেন, আগের দুই পার্টের চেয়ে এই সিনেমা আলাদা। কারণ এর ভৌগলিক অবস্থান ভিন্ন। ট্রিলজির এটি তৃতীয় পার্ট। প্রথম সিনেমাটির শুটিং হয়েছিল মরুভূমিতে। দ্বিতীয়টির শুটিং হয়েছিল পাহাড়ে এবং তৃতীয়টিতে দর্শককে আফ্রিকার জঙ্গলে নিয়ে যাব। এই সিনেমার গল্পে আমার নিজস্ব কিছু ভাবনা যুক্ত করেছি। যা আগামী পূজায় ভিন্নরকম অভিজ্ঞতা দিবে।

কাকাবাবু, সন্তুর নাইরোবি, কেনিয়া ভ্রমণের কাহিনি নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। এতে কাকাবাবু চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চ্যাটার্জি। খুব শিগগির কেনিয়াতে সিনেমাটির শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন সৃজিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিয়ের পর আফ্রিকায় নতুন মিশনে সৃজিত

প্রকাশের সময় : 01:32:51 am, Monday, 27 January 2020