সংবাদ শিরোনাম:

আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের বিষয়ে শোকজের জবাব দাখিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:36:34 pm, Thursday, 16 January 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি।। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন কেন বাতিল হবে না- মর্মে আদালতের শোকজের জবাব দাখিল করেছেন সংশ্লিষ্ট আইনজীবী। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে শোকজের জবাব দাখিল করেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম।

এ বিষয়ে অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির জামিন বাতিলের বিষয়ে রাষ্ট্রপক্ষ যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ হয়রানিমূলক এবং অবিশ্বাসযোগ্য। আমি আদালতের শোকজের জবাব আদালতে দাখিল করেছি। আশা করি আদালত জবাবে সন্তুষ্ট হয়ে মিন্নির জামিন বহাল রাখবেন।

এদিকে বুধবার সকালে এ মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের সাক্ষ্যগ্রহণের জন্য সাক্ষীদের ডাকা হলেও তারা যথা সময়ে উপস্থিত হতে পারেননি। এ জন্য আদালতে সাক্ষ্যগ্রহণ বিলম্ব হচ্ছে।

অন্যদিকে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত থাকায় কারাগারে থাকা এ মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। আদালতে উপস্থিত হয়েছেন এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। তবে শিশু আদালতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম বিকেলে শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাই শিশু আসামিদের এখনো আদালতে হাজির করেনি পুলিশ। তারা বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নিহত রিফাতের বন্ধু মঙ্জুরুল আলম জন, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জাকারিয়া বাবু আর অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নিহত রিফাতের একমাত্র বোন ইসরাত জাহান মৌ, চাচা আব্দুল আজিজ শরীফ ও আব্দুল লতিফ শরীফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের বিষয়ে শোকজের জবাব দাখিল

প্রকাশের সময় : 04:36:34 pm, Thursday, 16 January 2020