বরিশালসহ বিভিন্ন স্থানে পাঁচ দিনে বিপুল কারেন্ট জাল জব্দ, জরিমানা ছয় লাখ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালসহ বিভিন্ন স্থানে পাঁচ দিনে বিপুল কারেন্ট জাল জব্দ, জরিমানা ছয় লাখ

বরিশালসহ বিভিন্ন স্থানে পাঁচ দিনে বিপুল কারেন্ট জাল জব্দ, জরিমানা ছয় লাখ




নিজস্ব প্রতিবেদক॥  সারা দেশের বিভিন্ন স্থানে পাঁচ দিনে বিপুল কারেন্ট জাল জব্দ ও ছয় লাখ টাকা জরিমানা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

এতে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মৎস্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভা ও পোনা রক্ষায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে পরিচালিত সম্মিলিত বিশেষ অভিযান চালানো হয়। পাঁচ দিনে ১৩১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৩০টি অভিযানে ৯১৭টি বেহুন্দি জাল, ৪ কোটি ২৩ লাখ মিটার কারেন্ট জাল, অন্যান্য ৬২৭টি অবৈধ জাল এবং ৭৬৯টি মাছ ধরার নৌকা আটক করা হয়।

 

এ সময় প্রায় ২৬০০ কেজি জাটকা জব্দ, ছয় লাখ টাকা জরিমানা এবং ২৭ জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়। জব্দ জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

 

মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে ১৩টি জেলা ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও পিরোজপুরে প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সম্মিলিত বিশেষ অভিযান চলছে। দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি ৮ দিন বিশেষ অভিযান চলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD