প্রাণীর প্রজনন স্বাস্থ্য পরিক্ষায় ডিভাইস উদ্ভাবনে সাফল্য পেয়েছেন ড. অসীত কুমার পাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রাণীর প্রজনন স্বাস্থ্য পরিক্ষায় ডিভাইস উদ্ভাবনে সাফল্য পেয়েছেন ড. অসীত কুমার পাল

প্রাণীর প্রজনন স্বাস্থ্য পরিক্ষায় ডিভাইস উদ্ভাবনে সাফল্য পেয়েছেন ড. অসীত কুমার পাল




আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥  প্রজনন খাতে প্রাণীসম্পদের চিকিৎসায় উন্নয়নের ধারাকে একধাপ এগোতে পিএসটিইউ ভ্যাজাইনোসারভাইক্যাল ডিভাইস (চঝঞট-ঠঈউ) উদ্ভাবন করা হয়েছে। প্রাণী সম্পদের উপর গুরুত্ব দিয়ে বরিশালের বাবুগঞ্জস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন, সার্জারি এন্ড অবস্ট্রেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল নতুন গবেষনার মাধ্যমে ডিভাইসটি উদ্ভাবন করেছেন। ডিভাইসটির অনুমোদন দিয়েছে প্রবিপ্রবি’র রেজিষ্টার কার্যালয়।

সেমবার দুপুরে প্রবিপ্রবি এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বাবুগঞ্জ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে উদ্ভাবক সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল বলেন,বর্তমান চিকিৎসা পদ্ধতিতে গবাদি প্রাণীর প্রজননের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে হাতের সাহায্যে পশুর সারভিক্স এর অবস্থান জানতে হয়। দেখা যায় জরায়ু সমস্যার কারনে জন্ম কালিন সময় বা জন্ম পূর্ববর্তী এবং জন্ম পরবর্তী সময় নানা কারনে গবাদি পশু মারা যায়। ্এ ডিভাইসের সাহাজ্যে সনাতন পদ্ধতি পরিহার করে সহজেই সারভিক্সের অবস্থান নিখুত ভাবে জানা যাবে। যা কৃত্রিম প্রজননের সময় এআই গান প্রবেশে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।জরায়ু থেকে দূষিত পদার্থ অপসারণ করতে ডিভাইসটি সহায়তা করবে।

উদ্ভাবিত এ ডিভাইসটি এসএস (স্টেইনলেস পাইপ) দ্বারা তৈরি করা হয়েছে। আকার ভেদে (মাত্র২০০-৫০০) টাকায় ডিভাইসটি প্রস্তুত করায় উপকার ভোগীদের ক্রয় সিমার মধ্যে থাকবে।

সংবাদ সম্মেলনে ডিভাসিটির উপকারিতা ও সম্ভবনা বর্ননা করে বক্তব্য রাখেন, এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, মেডিসিন, সার্জারি এন্ড অবস্ট্রেটিক্স বিভাগের ডাঃ মোহাম্মদ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মোঃ সেলিম আহাম্মেদ, অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ^াস, সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ লালমদ্দিন মোল্লা, প্রভাষক ডাঃ এসএম হানিফ, প্রভাষক দিপা রানী পাল প্রমুখ।

উলেখ্য ড. অসীত কুমার পাল বিভিন্ন প্রজেক্ট এর সাথে যুক্ত থেকে প্রানী সম্পদের উন্নয়নে নিরাবিচ্ছন্ন ভাবে প্রতিনিয়ত উদ্ভাবন মূলক কাজ করে যাচ্ছেন। এ ছাড়া ছাত্রজীবন থেকে তিনি নানা গবেষনা মূলক কার্যক্রমে অংশগ্রহন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD