সংবাদ শিরোনাম:

বরগুনায় চার সন্তানের জননীকে গণধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:54:15 pm, Sunday, 20 October 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনায় চার সন্তানের জননী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞান অবস্থান ভিকটিমকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।ঘটনা ঘটেছে আমতলী ও কলাপাড়া উপজেলার সীমান্তবর্তী মাছুয়খালী গ্রামে শনিবার (১৯ অক্টোবর) রাতে।

স্থানীয় সূত্রে জানাগেছে, আমতলী ও কলাপাড়া উপজেলার সীমান্তবর্তী মাছুয়াখালী খেয়াঘাটে কাওসার ও জহিরুলের সাথে একটি জেলে নৌকার দাদন টাকা নিয়ে শালিস বৈঠক হয় ওই গ্রামের জনৈক ব্যক্তির। ওই বৈঠকের সিদ্ধান্ত মতে শনিবার রাতে ১৫ হাজার টাকা স্থানীয় শোয়েব খাঁনের নিকট জমা দেন তার স্ত্রী। ওই টাকা দিয়ে ফেরার পথে ৫/৬ জনের মুখোশধারী একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে।

পরে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে আদু মাতুব্বর, মনু মুন্সি ও বাচ্চু শরীফসহ ৫ জন মিলে পালাক্রমে গণধর্ষণ করে। তাদের ধর্ষণে ওই জননী জ্ঞান হারিয়ে ফেলে। পরে ভিকটিমের স্বামী মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১০ ঘন্টা পরে রবিবার সকালে তার জ্ঞান ফিরে। ওইদিনই চিকিৎসকরা তার ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এমদাদুল হক চৌধুরী বলেন, ওই নারীকে রাতে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে তার জ্ঞান ফিরেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ভিকটিম বলেন, আমি বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে মুখোশধারী ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল আমার মুখ বেঁধে একটি পরিত্যাক্ত ভিটায় নিয়ে যায়। ওইখানে নিয়ে আদু মাতুব্বর, মনু মুন্সি ও বাচ্চু শরীফসহ ৫/৬ জনে পালাক্রমে আমাকে ধর্ষণ করেছে। তাদের নির্যাতনে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় চার সন্তানের জননীকে গণধর্ষণ

প্রকাশের সময় : 07:54:15 pm, Sunday, 20 October 2019