অনিয়ম ও বিধি বহির্ভূতভাবে নির্বাচন বয়কট করলেন পরিচালক পদপ্রার্থী নিজাম উদ্দিন Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




অনিয়ম ও বিধি বহির্ভূতভাবে নির্বাচন বয়কট করলেন পরিচালক পদপ্রার্থী নিজাম উদ্দিন

অনিয়ম ও বিধি বহির্ভূতভাবে নির্বাচন বয়কট করলেন পরিচালক পদপ্রার্থী নিজাম উদ্দিন




নিজস্ব প্রতিনিধি॥  অনিয়ম ও বিধি বহির্ভূতভাবে নির্বাচন পরিচলনা করার অভিযোগ এনে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল (যাপ) সংস্থার নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন বয়কট করেছেন পরিচালক পদপ্রার্থী এ্যাডভেঞ্চার শিপিং লাইন্সের স্বত্ত্বাধিকারী নিজাম উদ্দিন। শুক্রবার অভ্যন্তরীন নৌ-চলাচল (যাপ) সংস্থার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বরাবরে নির্বাচন থেকে আবেদন করে নিজাম উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। আবেদন সূত্রে জানা গেছে, অভ্যন্তরীন নৌ-চলাচল (যাপ) সংস্থার ২০১৯-২০২১ সালের কার্যমেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে অংশগ্রহনের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন। পরবর্তীতে তিনি নির্বাচনে তফসিল বিভিন্ন বিষয়ে অনিয়ম দেখতে পান।

এর প্রেক্ষিতে এফবিসিসিআই’র আর্বিষ্ট্রেশন ট্রাইব্যুনালে ন্যায় বিচার পেতে গত ১০ অক্টোবর আবেদন করেন। বর্তমানে ওই আবেদনের রায় প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গত ১৪ অক্টোবর বাণিজ্য মন্ত্রনালয়ের পরিচালক বাণিজ্য সংগঠনের দপ্তর থেকে ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০০১.৮৯ (অংশ-১) ৩০৯ নং স্মারকে নিজাম উদ্দিনের আবেদনের সঠিকতা যাচাই করতে নির্বাচন স্থগিত করতে নির্দেশ প্রদানসহ ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট বোর্ডে নির্দেশ দেন। উক্ত পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে স্টে-অর্ডার নেয়া হয়েছে মর্মে নির্বাচন চালু রাখতে নিজাম উদ্দিনকে একটি উকিল নোটিশ দেয়া হয়। যেহেতু নিজাম উদ্দিনের আবেদনের রায় আদালতে বিচারাধীন রয়েছে তাই বিচারকার্য চুড়ান্ত না হওয়া পর্যন্ত অনিয়ম ও বিধি বহির্ভূত নির্বাচনে অংশগ্রহন করতে ইচ্ছুক না হওয়ায় প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন বয়কট করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD