সংবাদ শিরোনাম:

যৌতুকের টাকা না পেয়ে বাউফলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ন্যাড়া করল স্বামী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:08:23 am, Thursday, 17 October 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥  পটুয়াখালীর বাউফলে যৌতুকের টাকা না পেয়ে প্রিয়াঙ্কা রানি নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর করে মাথা ন্যাড়া করে দিয়েছে তার স্বামী। বুধবার দুপুরে উপজেলার কালাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী তাপস চন্দ্র হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে উপজেলার আদাবাড়িয়া হাজিরহাট এলাকার বাসিন্দা সুশীল কর্মকারের মেয়ে প্রিয়াঙ্কা রানির সঙ্গে কালাইয়া এলাকার প্রিয়লাল হাওলাদারের ছেলে তাপস চন্দ্রের বিয়ে হয়।

এরপর থেকে প্রায়ই যৌতুকের টাকার জন্য তাপস প্রিয়াঙ্কাকে মারধর করতেন।বুধবারও তিনি টাকার জন্য চাপ দেন। তবে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ প্রিয়াঙ্কা রানি অস্বীকৃতি জানালে তাকে বাড়ির খুঁটির সঙ্গে হাত বেঁধে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়।দুপুরে তিনি পালিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যান। এ ঘটনায় বুধবার রাতে প্রিয়াঙ্কা বাদী হয়ে বাউফল থানায় একটি যৌতুক মামলা দায়ের করেন।প্রিয়াঙ্কা রানি বলেন, পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।

বিয়ের পর থেকে আমাকে নির্যাতন করত স্বামী। আমি তিন মাসের অন্তঃসত্ত্বা জানা সত্ত্বেও স্বামী মারধর করে মাথা ন্যাড়া করে দিয়েছে।বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম জানান, রাতে হাসপাতালে নির্যাতনের শিকার ওই গৃহবধূ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, প্রিয়াঙ্কা বাদী হয়ে একটি যৌতুক মামলা দায়ের করেছেন। এতে অভিযুক্ত স্বামী তাপস চন্দ্র হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যৌতুকের টাকা না পেয়ে বাউফলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ন্যাড়া করল স্বামী

প্রকাশের সময় : 02:08:23 am, Thursday, 17 October 2019