মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী নিলুফা বেগম ওরফে নীলাকে গ্রেফতার করা হয়েছে। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রাম থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কলাপাড়ার পরিদর্শক মো. শাহজালাল ভুইয়ার নেতৃত্বে শনিবার বিকেলে অভিযান চালিয়ে নিলাকে গ্রেফতার করা হয়,
এসময় উদ্ধার করা হয় ইয়াবা। এ ঘটনায় কলাপাড়া থানায় উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। সহকারী পরিচালক জানান, গোপন খবরের ভিত্তিতে সফল এ অভিযান পরিচালিত হয়।
Leave a Reply