অবৈধভাবে ইলিশ শিকারে অভিযোগে ভোলায় ৯ জেলে আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অবৈধভাবে ইলিশ শিকারে অভিযোগে ভোলায় ৯ জেলে আটক

অবৈধভাবে ইলিশ শিকারে অভিযোগে ভোলায় ৯ জেলে আটক




ভোলা প্রতিনিধি॥  ভোলার মনপুরায় অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ আটক ৯ জনের মধ্যে ৭ জনকে এক বছর করে কারাদণ্ড দেন।

এছাড়া বাকি একজনকে ৩ হাজার টাকা জরিমানা এবং অন্যজনের বয়স কম হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, কোস্টগার্ডের নের্তৃত্বে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়। এ সময় একটি মাছ ধরার ট্রলার, ৪০ হাজার মিটার জাল ও ৯ মন ইলিশ মাছ জব্দ করে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সাহাবউদ্দিন (২৬), বশিরউল্লাহ (৩০), হাবিবউল্যাহ (২৪), মো. সেলিম (৩০), মো. হাসনাঈন (২০), মো. রিপন (২০) এবং মো. আজাদ (২৮)। এছাড়া বয়স কম হওয়ায় সুমনকে (১৪) খালাস দেওয়া হয়। আর মো. রাশেদকে (২৬) তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের উপস্থিতিতে ৮টি মাদ্রাসা ও এতিম খানায় জব্দকৃত ইলিশ মাছ বিনামূল্যে বিতরণ করা হয়। উল্লেখ্য, ইলিশ রক্ষায় সরকার ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ রেখেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD