সংবাদ শিরোনাম:

মনপুরায় গলাকেটে হত্যা কান্ড: অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:42:37 pm, Wednesday, 9 October 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলার মনপুরায় ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন মোল্লাকে নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করছে পুলিশ।

রবিবার (৬ অক্টোবর)রাত ১২টায় নিজ বাসার সামনেই খুন হয় আলাউদ্দিন। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ এই ঘটনায় ওই এজেন্টের দোকান থেকে এক কর্মচারী দিবাকর ও ৩ ভাড়াটিয়া খুনি মোঃ শামীম (২০), মোঃ শাহীন (১৮) ও মোঃ মাকছুদ (১৮)কে ঢাকাগামী লঞ্চ ফারহান-৩ থেকে এবং আবুল কালামকে নিজ বাড়ী চরফৈজুদ্দিন গ্রাম থেকে গ্রেফতার করে।
মূল পরিকল্পনাকারী এখনও পলাতক রয়েছে। রবিবার (৬ অক্টোবর) গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে সোমবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে নিহত পরিবারের বাড়ীর পাশে পুকুর থেকে গলাকাটার ব্যবহ্যত ২টি ছুরি উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর এস.এম মিজানুর রহমান। পলাতক আসামী মো: জয়নালকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃত সকল আসামীকে ভোলায় প্রেরন করা হয়েছে। এছাড়াও থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মনপুরায় গলাকেটে হত্যা কান্ড: অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

প্রকাশের সময় : 06:42:37 pm, Wednesday, 9 October 2019