সংবাদ শিরোনাম:

একসঙ্গে কাজ করবে যুক্তফ্রন্ট-গণফোরাম: বি চৌধুরী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:25:05 pm, Wednesday, 5 September 2018
  • 103 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :
যুক্তফ্রন্ট ও গণফোরাম একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

রাজধানী ঢাকার বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাড়িতে মঙ্গলবার রাত আটটার দিকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমরা একসঙ্গে কাজ করার এই সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে চার সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কারা আছেন তা পরে গণমাধ্যমকে জানানো হবে।
এক প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি চৌধুরী বলেন, ‘জাতীয় ঐক্য’ গঠনে বিএনপির প্রস্তাব নিয়ে আজকের বৈঠকে কোনও আলোচনা হয়নি।

এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন দুর্বলতার পরিচয় দিয়েছে। তাই তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেপ্টেম্বরে আমরা আন্দোলনে যাচ্ছি। তবে তা কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সবধরনের পদক্ষেপ নেব। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে। নির্বাচনকালীন সরকারে যদি আমাদের রাখা হয়, তবে আমরা থাকতে রাজি। এই নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ প্রশাসন ও নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে গঠিত হতে হবে।

উল্লেখ্য, বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তফ্রন্টের সদস্য সচিব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, সহ-সভাপতি শাহ আহমেদ বাদল, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক আ ব ম মোস্তফা আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

একসঙ্গে কাজ করবে যুক্তফ্রন্ট-গণফোরাম: বি চৌধুরী

প্রকাশের সময় : 09:25:05 pm, Wednesday, 5 September 2018