সংবাদ শিরোনাম:

‘সাধারণ শুভ, অসাধারণ মানুষ’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:16:53 am, Monday, 30 September 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: মডেল ও অভিনেতা আরেফিন শুভ। বেশ কিছু চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় দেখা মিলেছে তার। তবে ঢাকা অ্যাটাক ছবি দিয়ে বেশ আলোচনায় আসেন এই নায়ক। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সারা দেশে মুক্তি পেয়েছে শুভ অভিনীত নতুন চলচ্চিত্র সাপলুডু। ছবিটি মুক্তির পর থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন এই নায়ক।

গত শুক্রবার প্রেক্ষাগৃহে ছবি বের হওয়ার পর যেন শুভকে ঘিরে ছিলো এক মহোৎসব। ভক্তরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তার সঙ্গে। আর সেই সব ভক্তদের মাঝেই ছিলেন একজন মহিলা। যিনি পানি বিক্রি করেন রমনা পার্কে। তার প্রিয় নায়ক শুভ, কথাটি শোনার পর শুভ সেই মহিলাকে জড়িয়ে ধরেন। আর সেই ছবি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারইরাল হয়ে পড়ে।এরপর থেকেই প্রশংসায় ভাসছেন শুভ।

শুভ নিজেও তার ফেসবুক পেইজে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রমনা পার্কে পানি বিক্রি করে এই মহিলা, আমার নাকি ভক্ত। এরপরে আমার মুখে আর কোন শব্দ ছিলো না। ধন্য এ জীবন আমার। ‘

শুভর সেই পোস্টকৃত ছবিতে অনেকেই বাহবা দিচ্ছেন নায়ককে। কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, সকলের দোয়া নিয়ে এভাবেই সামনে এগিয়ে যান শুভ ভাই। আপনার জন্য ভালোবাসা ও শুভ কামনা।

আবার অনেকেই সেই ছবি শেয়ার করেছেন। রবিউল নামের একজন ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখছেন, সাধারণ শুভ, অসাধারণ মানুষ ভালো থাকবেন নায়ক। দোয়া করি আরও উপরে উঠুন।

এদিকে শুভ অভিনীত পুলিশি থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’-এর শুটিংও শেষ। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘সাধারণ শুভ, অসাধারণ মানুষ’

প্রকাশের সময় : 01:16:53 am, Monday, 30 September 2019