সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় যুবলীগ ক্যাডার জাকারিয়া দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:09:30 am, Friday, 20 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা সেতু সংলগ্ন এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ জাকারিয়া প্যাদা (৩০) নামে এক যুবলীগ ক্যাডারকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ । বুধবার রাত ১২টায় জাকরিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছেনা, একটি ছোরা এবং একটি দেশীয় চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, তারা রাতে লোন্দা সেতু এলাকায় টহল দেয়ার সময় জাকারিয়া ও সাগর নামের দুই যুবককে চ্যালেঞ্জ করে।

এ সময় মোটরসাইকেল থেকে সাগর পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ জাকারিয়াকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার এসআই মো. আবুল হোসেন বলেন, জাকারিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জাকারিয়াকে জেলহাজতে প্রেরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় যুবলীগ ক্যাডার জাকারিয়া দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশের সময় : 12:09:30 am, Friday, 20 September 2019