মুলাদীতে জাল সনদে বাল্যবিয়ে বরসহ তিনজনকে জরিমানা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুলাদীতে জাল সনদে বাল্যবিয়ে বরসহ তিনজনকে জরিমানা

মুলাদীতে জাল সনদে বাল্যবিয়ে বরসহ তিনজনকে জরিমানা




মুলাদী প্রতিনিধি॥  জাল সনদপত্র দিয়ে বাল্যবিয়ে সম্পাদন করায় বর ও তার বাবাসহ তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বিয়ের সকল অনুষ্ঠান পন্ড করে দেওয়া হয়েছে।

জেলার হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম শুক্রবার রাতে মুলাদী উপজেলার বড়ইয়া নলিকান্দি গ্রামের বাসিন্দা ও বরের বাবা জাকির ফকির, বর বেল্লাল ফকির ও কনের মামা হিজলা উপজেলার খুন্না গবিন্দপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনকে এ জরিমানা করেন।

আজ শনিবার সকালে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বুধবার মুলাদী বাজারের এক কাজী অফিসে বসে সাড়ে ১৭ বছর বয়সের বেল্লাল ফকিরের সাথে প্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে রেজিষ্ট্রি করা হয়। এ ক্ষেত্রে একটি জাল জন্মসনদ ব্যবহার করে বেল্লাল ফকিরকে প্রাপ্ত বয়স্ক দেখানো হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, গোপনে বিয়ে হলেও শুক্রবার রাতে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরদার বাড়ি থেকে নববধূকে বরের বাড়িতে নেয়ার আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছলে বরের বাবা ও বর আইন লঙ্ঘনের কথা স্বীকার করেন। পরবর্তীতে বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও তার বাবাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং বাল্যবিয়ের আয়োজন করায় একই ধারায় কনের মামা নুরুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD