সংবাদ শিরোনাম:

ওদের গায়ের দুর্গন্ধে আমার অস্বস্তি হয়-সেই রানু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:11:56 pm, Thursday, 12 September 2019
  • 23 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এখন যাঁর জয়জয়কার, তিনি হলেন রানু মণ্ডল। একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হন রানু। পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। রানাঘাটের রেল স্টেশন ছেড়ে এখন তাই তাঁর দিন কাটছে মুম্বাইয়ে।

হিমেশ রেশমিয়ার সঙ্গে দুটি গানও গেয়ে ফেলেছেন ইতিমধ্যেই। কিন্তু এই খ্যাতির আলোয় এসে কি রানু নিজের শিকড় ভুলে গিয়েছেন! এই প্রশ্নই উঠছে রানুর একটি ভিডিওকে ঘিরে।

এক সময়ে স্টেশনে গান গেয়েই টাকা উপার্জন করতেন রানু। এখন তিনি সেলেব্রিটির তকমা পেয়েছেন। তাই তাঁকে ঘিরে মানুষের উত্তেজনা এখন তুঙ্গে। রাস্তাঘাটেও তাঁকে দেখলেই মানুষ ভিড় জমাচ্ছে। এমনই এক অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রানু সংবাদমাধ্যমের কাছে যা বলেছেন, তাতে অবাক হয়েছেন তাঁর ভক্তরাও।

রানু জানাচ্ছেন, তাঁকে দেখে অনেকেই ছুটে এসে জড়িয়ে ধরেন। আর সেই ভক্তদের মধ্যে অনেকেরই গায়ে নাকি দুর্গন্ধ। এতেই সমস্যা রানুর। রানু ওই সংবাদমাধ্যমের কাছে জানাচ্ছেন, ওরা যখন আমায় এসে জড়িয়ে ধরে, ওদের গায়ের দুর্গন্ধে আমার অস্বস্তি হয়। ঘেন্না করে।

রানুর এহেন মন্তব্যে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন নিজের পরিচয় ভুলে গেছেন রানু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ওদের গায়ের দুর্গন্ধে আমার অস্বস্তি হয়-সেই রানু

প্রকাশের সময় : 07:11:56 pm, Thursday, 12 September 2019