সংবাদ শিরোনাম:

স্বপ্নের নায়ক সালমান শাহকে হারানোর ২৩ বছর আজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:53:29 pm, Friday, 6 September 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: চার বছরের ক্যারিয়ারে মাত্র ২৭টি সিনেমা জমা পড়েছে। আর এত কম সংখ্যক সিনেমায় অভিনয় করেও নব্বই এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নায়ক হয়ে উঠেছিলেন সালমান শাহ।তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে সিনেমার পর্দায় তিনি সালমান শাহ নামেই দর্শকের মন জয় করেন।

১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর সিলেট জেলায় জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে।

ছোট বেলা থেকে অভিনয়ে আগ্রহী সালমান শাহ ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করেন।

১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে যাত্রা শুরু।এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সালমান শাহকে, চলচ্চিত্র জীবনে ছুঁয়ে গেছেন জনপ্রিয়তার সবটুকু আকাশ।

শাবনূরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ১৪টি সিনেমায়। উপহার দিয়েছেন বাংলা সিনেমার অন্যতম সেরা সময়।

তবে ক্যারিয়ারের সেরা সময়ে মাত্র ২৪ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর শুক্রবারের সকালে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার।

রাজধানী ঢাকার ইস্কাটনে নিজ বাস ভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্টে আত্মহত্যা বলা হলেও তার মৃত্যু নিয়ে এখনো রহস্য কাটেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্বপ্নের নায়ক সালমান শাহকে হারানোর ২৩ বছর আজ

প্রকাশের সময় : 09:53:29 pm, Friday, 6 September 2019